মালদা

নেয় পর্যাপ্ত পরিমানে শৌচালয়ের ব্যবস্থা। বাধ্য হয়ে মাঠেঘাটে শৌচকর্ম করছেন বানভাসি মানুষ

বানভাসিদের জন্য পৌর কর্তৃপক্ষ একটি শৌচালয় তৈরি করে দিয়েছে বটে। সেটা অনেক দূরে। অপরিচ্ছন্ন। সেখানে যেতে চান না কেউ। তাই যে যেখানে পারছেন, শৌচকর্ম করছেন। বেহুলার জল ঘরে ঢোকার পর সপরিবারে রাস্তার ধারে উঠে এসেছেন বহু পরিবার।

            বাসিন্দারা জানালেন, কোনও কারণে ঘরে যেতে হলে সাঁতার ছাড়া উপায় নেই। তাই বাড়ি গিয়ে শৌচকর্ম করার কথা ভাবতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতিতে মাঠঘাটই ভরসা। দুর্যোগের এই সময় প্রায় সব বানভাসিই মাঠেঘাটে দৌড়তে বাধ্য হচ্ছেন। একই ছবি গ্রামগঞ্জের স্কুলগুলিতেও।এই মুহূর্তে প্রতিটি স্কুলে গড়ে দুই থেকে আড়াই হাজার বানভাসি মানুষ আশ্রয় নিয়েছেন। থাকার ব্যবস্থা ভালো থাকলেও, পর্যাপ্ত শৌচাগার নেই। তাই প্রতিদিন সকালে দুর্গত মানুষদের দৌড়তে দেখা যাচ্ছে মাঠেঘাটে। প্রায় প্রতিদিন সমস্যার মুখে পরতে হচ্ছে তাদের।